চিতলমারীতে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২০:৫১

চিতলমারী (বাগেরহাট) সংবাদদাতা

চিতলমারীতে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে উপজেলার নালুয়া বাজার থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। চিতলমারী থানার এসআই মো. জহিরুল ইসলাম জানান, মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার নালুয়া বাজারে একটি হোমিওপ্যাথিক চেম্বারের সামনে এক বৃদ্ধকে লোকজন শুয়ে থাকতে দেখেন। এ সময় লোকটি কোনো নড়াচড়া না করলে সন্দেহ হয়। স্থানীয়রা কাছে গিয়ে তাকে মৃত দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ পর্যন্ত ঐ লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।