বৃক্ষরোপণ ও চারা বিতরণ
চৌগাছা (যশোর) সংবাদদাতা মুজিববর্ষ ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চৌগাছায় বৃক্ষ রোপণ ও চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপপরিচালক বাদল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ইউএনও এনামুল হক।
মেডিক্যাল সরঞ্জাম প্রদান
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা করোনা চিকিত্সায় জন্য গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ধরনের মেডিক্যাল সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এসব সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। মোবাইল ফোনে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন এবং উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মোজাহিদুল ইসলামের হাতে এসব হস্তান্তর করেন।
অসহায় ও দুুস্থরা পেলেন খাদ্যসামগ্রী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার ব্যক্তিগত তহবিল থেকে অসহায় ও দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলার কুশলা ইউনিয়নের পূর্বকান্দি মসজিদ মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে বুধবার সকালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জমির মো. হাসিবুস সাত্তারের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্বাশতী শীল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহাজান আলী, সমাজসেবা কর্মকর্তা জুলফিকার আলী, শিক্ষা কর্মকর্তা আবু হাসান, কৃষি কর্মকর্তা আবু হাসান প্রমুখ।
শোক দিবস উপলক্ষ্যে প্রস্তুতিসভা
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ আখতারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান প্রমুখ।
অক্সিজেন সিলিন্ডার প্রদান
রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। বুধবার দুপুরে আনুষ্ঠানিকভাবে সিলিন্ডারগুলো স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাদের হাতে তুলে দেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার আব্দুল গাফ্ফার প্রমুখ।
স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স হস্তান্তর
তেঁতুলিয়া (পঞ্চগড়) সংবাদদাতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পেল নতুন আরেকটি অ্যাম্বুলেন্স। বুধবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আধুনিক সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি হস্তান্তর করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল কাশেম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন অ্যাম্বুলেন্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
