ক্যাপসন নিউজ

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:০৪

দেশের পুঁজিবাজারে ৩২তম ব্যাংক হিসেবে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের লেনদেন গতকাল শুরু হয়েছে। সকাল ১০টায় ঘণ্টা বাজিয়ে লেনদেনের সূচনা করেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। এর আগে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ব্যাংকের এমডি ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ এবং ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার আব্দুল লতিফ

০০০

সম্প্রতি দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড ও এসএসএলকমার্জ-এর মধ্যে ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ব্যাংকের নতুন হিসাব খোলার সুবিধার্থে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও এম রিয়াজুল করিম এবং এসএসএল ওয়ারলেসের গ্রুপ অ্যাডভাইজার আহমেদ কামাল খান চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল সার্ভিস বিভাগের প্রধান সৈয়দ নওশের আলী; উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার (সিওও) ছামি করিম; উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ বিজনেস অফিসার (সিবিও) কাজী আহ্সান খলিল উপস্থিত ছিলেন