সামিনা ও আগুনের কণ্ঠে শোকাবহ আগস্ট

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২১:১৮

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

বাংলার শিল্প, সাহিত্য ও সংস্কৃতির সুষ্ঠ চর্চা ও বিকাশে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়। তাঁর দূরদর্শী পরিকল্পনার ফলাফলই আজকের সমৃদ্ধ বাংলাদেশ। বাঙ্গালি জাতির জনক এ মহান নেতার প্রতি সম্মান ও শোকাবহ           ১৫ আগস্ট স্মরণে ‘এজি মিউজিক’ একটি নতুন গান অবমুক্ত করতে যাচ্ছে।

‘শোকাবহ আগস্ট’ শিরোনামে গানটি ‘এজি মিউজিক’  ইউটিউব চ্যানেলে ১৪ আগস্ট সন্ধ্যায় অবমুক্ত হবে। গানটি লিখেছেন এইচ এ গোলন্দাজ এবং কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী ও আগুন। অনবদ্য গানটিতে সুর ও সংগীত পরিচালনা করেছেন অন্তু গোলন্দাজ। রাজধানীর রামপুরায় অবস্থিত ‘স্টুডিও রং’ থেকে গানটির সার্বিক কারিগরি কাজ সম্পন্ন করা হয়েছে। গানটির মোশনগ্রাফিক্স, কালার ও এফএক্স’র কাজ সম্পন্ন করেছেন আল-আমিন শান্ত।

‘এজি মিউজিক’ পরিবারের প্রত্যাশা, গানটি শুনে সবারই  ভালো লাগবে। শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় গানটির নির্মাণ কাজটি সফল হবে এবং গানটির ভাবার্থ শ্রোতা-দর্শকদের হূদয়ে স্থান করে নিবে।

২০১৯ সাল থেকে ‘এজি মিউজিক’ গান নির্মাণের কাজ শুরু করে। ‘শোকাবহ আগস্ট’ তাদের ৩৯তম গান এবং আরও কিছু গানের কাজ চলমান রয়েছে।