সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
‘এসেছে পল্লীর শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’ এই স্লোগানকে সামনে রেখে বিআরডিবি, মানিকগঞ্জ সদর উপজেলা কর্তৃক করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লি উদ্যোক্তাদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্পসুদে ঋণ বিতরণ করা হয়। গতকাল বুধবার মানিকগঞ্জ সদর উপজেলা পল্লি ভবনের হলরুমে ছয় নারী ও পুরুষ উদ্যোক্তাকে ৬ লাখ ৫০ হাজার টাকা প্রণোদনা ঋণের চেক প্রদান করা হয়েছে।
মানিকগঞ্জ সদর উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. আজাদুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন, মানিকগঞ্জ জেলা বিআরডিবির উপ-পরিচালক মো. তাজ-উল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
