ইত্তেফাক রিপোর্ট
যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ পরিবারের সদস্যদের নির্মম হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কারণে খুনি জিয়ার মরণোত্তর বিচার করতে হবে। আমরা যুবলীগ জিয়ার বিচার দাবি করছি।
গতকাল বুধবার শনির আখড়া দনিয়া বিশ্ববিদ্যালয় মাঠে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ৬২ নম্বর ওয়ার্ড যুবলীগ আয়োজিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য আলহাজ কাজী মনিরুল ইসলাম মনু। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা অনুষ্ঠান পরিচালনা করেন। অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসহায়তা দেওয়া হয়। যুবলীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়া খুনিদের পুনর্বাসন করেছেন। রাষ্ট্রক্ষমতা দখল করে ভোগদখল করেছেন।
