ইত্তেফাক রিপোর্ট
করোনার অতিমারিতে সারা দেশে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করতে জাতীয় যুবসংহতির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. রুবেল হাওলাদার ওরফে অ্যাডভোকেট মো. এনামুল ইসলাম রুবেল। জাতীয় পার্টি-জেপির যুবসংগঠন যুবসংহতির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রবিবার এক ভার্চুয়াল আলোচনায় তিনি এ আহ্বান জানান।
রুবেল হাওলাদার বলেন, দীর্ঘ ১৬ মাস আমরা করোনা নামের অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করছি। এই লড়াই জীবন ও জীবিকা রক্ষার। করোনার ডেলটা ভ্যারিয়েন্টের ভয়াল সংক্রমণ গোটা দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্ত অনেকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। আবার অনেকে জীবিকা হারিয়ে কর্মহীন হয়ে পড়েছেন।
