চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ১১ আগস্ট ২০২১, ২২:৩০

চট্টগ্রামে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. মাসুদুর রহমান নামে পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। গতকাল বুধবার নগরীর ষোলশহর এলাকার মেয়র গলিতে এ দুর্ঘটনা ঘটে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় গুরুতর আহত মাসুদুর রহমানকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহত পুলিশ কর্মকর্তা মো. মাসুদুর রহমান নওগাঁ জেলার মহাদেবপুর থানার কুনডনা ফতেয়াপুর মাদ্রাসা এলাকার আজম আলীর ছেলে। তিনি চট্টগ্রাম ৯ম এপিবিএনে কর্মরত ছিলেন।