লকডাউন তুলে নেওয়ার পর বরিশালে স্বাভাবিক হয়েছে বাস ও লঞ্চ চলাচল। বুধবার সকাল থেকেই বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা হয় লঞ্চগুলো। অপরদিকে সকাল থেকে বাস চলাচলও স্বাভাবিক রয়েছে। আসনের সমান যাত্রী নিয়ে বাসগুলো চলাচল করছে আগের ভাড়াতেই। লকডাউন তুলে নেওয়ার কারণে বরিশালে সড়কে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ছোট ছোট গণপরিবহন আগের তুলনায় কিছুটা কম থাকলেও মানুষের আনাগোনা ছিল প্রচুর। বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনেই লঞ্চগুলো চলাচলের জন্য নির্দেশনা দেওয়া রয়েছে। তাছাড়া আমরা তদারকিও করছি। বরিশাল জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বলেন, আগের ভাড়াতেই বাসগুলো চলাচলের নির্দেশনা দিয়েছি আমরা। তবে মাস্ক পড়ে ও স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তদারকি করছি।
