ইসলামপুরে গলায় আপেল আটকে এক শিশুর মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২১, ০০:২৩

জেলার ইসলামপুরে নানার বাড়ি বেড়াতে এসে গলায় আপেল আটকে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ঘটনাটি ঘটে।

পারিবারিক সূত্র জানায়, জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের লাহাড়ীকান্দা গ্রামের বাসিন্দা ফারুক মিয়ার দেড় বছরে শিশু পুত্র হযরত আলী মা ময়না বেগমের সঙ্গে কয়েক দিন আগে ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগাগড়ের বানিয়াবাড়ী এলাকার বাসিন্দা আশরাফ আলী এর বাড়ি নানার বাড়িতে বেড়াতে আসে। ঐদিন বিকালে আপেল খেতে দিলে শিশুর গলায় আটকে যায়। পরে ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিত্সক মোহসীনা আক্তার শাম্মী শিশুটি মৃত ঘোষণা করেন।