রামেকে কমেছে করোনায় মৃত্যু ও শনাক্ত 

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১০:৫১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্ত কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে করোনা ও উপসর্গে ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

রামেক পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, নাটোরের ২ জন, নওগাঁর ১ জন, পাবনার ২ জন ও কুষ্টিয়ার ১ জন। মৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৫ জন নারী। এদের মধ্যে ৩ জনের বয়স ৬১ বছরের ঊর্ধ্বে, ২ জনের বয়স ৫১ বছরের ঊর্ধ্বে, ৪ জনের বয়স ৪১ বছরের ঊর্ধ্বে।

রামেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১০ জনের মৃত্যু 

তিনি জানান, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৩৪২ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৯ জন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটের আইসিইউতে রয়েছে ২০ জন।

ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৮০ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯৭ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া করোনামুক্ত হয়েও পরবর্তী স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন।

খুলনার তিন হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

রামেক হাসপাতাল পরিচালক জানান, বুধবার দুইটি ল্যাবে রাজশাহী জেলার ২৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৭৩ জনের শরীরে করোনা পজিটিভ হয়েছে। যা আগের দিনের চেয়ে দশমিক ১৭ শতাংশ কমে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৮ দশমিক ৬৩ শতাংশ। আগের দিন মঙ্গলবার ছিল ২৮ দশমিক ৮০ শতাংশ। এছাড়া গত সোমবার এ জেলায় করোনা শনাক্তের হার ছিল ২৩ দমশিক ১০ শতাংশ, গত রবিবার ২৭ দশমিক ২৫ শতাংশ, শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ, শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ, বৃহস্পতিবার ২৩ দশমিক ৮২ শতাংশ এবং বুধবার ২৩ দশমিক ৮৩ শতাংশ।

ইত্তেফাক/এমআর