রাজধানীর যেসব এলাকায় কয়েকঘণ্টা গ্যাস থাকবে না

আপডেট : ১২ আগস্ট ২০২১, ১৪:১২

রাজধানীর কয়েকটি এলাকায় আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) দুই ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এছাড়া কিছু এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে, সেগুলো হলো বড় মগবাজার তালতলা গলি, জাহাবক্স লেন, গাবতলা, ওহাব সড়ক, নয়াটোলা, চেয়ারম্যান গলি, মধুবাগ ও তৎসংলগ্ন এলাকা। 

আর আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে। 

যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

তিতাস জানায়, গ্যাস পাইপ লাইন প্রতিস্থাপনকাজের জন্য আজ দুপুরে দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দুই ঘণ্টা কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ইত্তেফাক/কেকে