দিশার নতুন প্রত্যাশা...

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২০:১৬

এরইমধ্যে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। বর্তমানে বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। সেই তালিকায় রয়েছে নির্মাতা মোহিত সুরি ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমাটি। সিনেমাটিতে দিশার বিপরীতে রয়েছেন আদিত্য রায় কাপুর। এরইমধ্যে সিনেমাটির প্রথম লটের শুটিং শেষ হলেও করোনার কারণে দ্বিতীয় লটের শুটিং শুরু করতে পারছিলেন না নির্মাতা। এদিকে দিশার শেষ মুক্তিপ্রাপ্ত ‘রাধে” ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ ব্যবসাসফল ও প্রশংসিত হওয়ার পর দর্শক প্রত্যাশাও বেড়েছে কয়েকগুণ। তবে এবার সেই অপেক্ষার পালা শেষ হলো। আবারো ‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার শুটিং শুরু করেছেন দিশা। এ নিয়ে দিশা বলেন, ‘করোনার কারণে চাইলেও কাজ করা সম্ভব হচ্ছিল না। তবে এবার ঝুঁকি নিয়ে হলেও কাজ করতে চাই। তাই সিনেমাটির লম্বা সিডিউল দিয়েছি। এরইমাঝে সিনেমাটির যথাযথ প্রস্তুতি নিয়েছি। কারণ সিক্যুয়েলে কাজ করা অনেক চ্যালেঞ্জের। আশা করছি আরেকটি ভালো কাজ উপহার দিতে পারবো।’

উল্লেখ্য, নির্মাতা মোহিত সুরি ২০১৩ সালে নির্মাণ করেন ‘এক ভিলেন’ সিনেমাটি। সেই সাফল্যের রেশ ধরেই তিনি সিক্যুয়েলটি নির্মাণ করছেন। অভিনয় করেছিলেন আগের সিনেমাটিতে শ্রদ্ধা কাপুর।