মুজিব আমার পাঠ্যসূচি
নতুন বইয়ের পাতা,
ধানের ছবি প্রাণের ছবি
আঁকার রঙিন খাতা।
মুজিব আমার ঝড়-তুফানে
মাথার রঙিন ছাতি,
দুঃসময়ের অন্ধকারে
আলোর প্রদীপ-বাতি।
মুজিব আমার বুকের সাহস
সকল সত্য কথা,
ঠিক তাঁরই হাত ধরে আসে
দেশের স্বাধীনতা।
মুজিব আমার সকাল বিকাল
মুজিব সারাদিন,
শেষ হবে না এক জনমে
এই মুজিবের ঋণ।
