ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করে দ্রুতগতির যানবাহন। দেশের আমদানি-রপ্তানির সিংহভাগ চট্টগ্রাম বন্দর দিয়ে হওয়ার পাশাপাশি সারা দেশ থেকে এই সড়কপথেই মালবাহী যানবাহনসহ গণ কিংবা ব্যক্তিগত পরিবহনে যাতায়াত করছে অসংখ্য মানুষ। এই ব্যস্ততার মাঝেই কুমিল্লার বুড়িচংয়ের কোরপাই এলাকায় মহাড়কের ওপর ধান শুকাচ্ছে এক কৃষক পরিবার। জানা যায়, শ্রাবণের টানা বর্ষণে নিজবাড়ির আশপাশ কর্দমাক্ত হয়ে পড়ায় ধান শুকাতে চরম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। এ অবস্থায় বিকল্প কোনো জায়গা না থাকায় তারা মহাসড়কের ওপর ইউটার্ন সংলগ্ন স্থানকেই বেছে নিয়েছেন। ধান শুকাচ্ছেন অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে। গত ১০ আগস্ট দুপুর সোয়া ১২টায় ছবিটি তোলা।
মামশাদ কবীর, সিন্দুরিয়াপাড়া, ময়নামতি, কুমিল্লা
