কালাইয়ে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩০

উপজেলার জয়পুর-বহুতি থেকে কাশিপুর পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়পুর-বহুতি যুব উন্নয়ন সমবায় সমিতি নামে একটি সংগঠন স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কার করে। এ কাজের উদ্যোক্তা মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিনেও সড়কটি সংস্কার হয়নি। ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে ৯ গ্রামের মানুষকে। উদয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী মণ্ডল বলেন, পরিষদে সীমিত বরাদ্দ থাকায় অনেক সড়ক সংস্কার করা সম্ভব হয় না। উপজেলার এলজিইডির প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, সড়কটি পাকাকরণের বিষয়ে জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।