মধুখালীর রায়পুর ইউনিয়নের ব্যাসদি এলাকায় এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে রিকশাচালক আব্দুল মালেক সেখের লাশ উদ্ধার করা হয়। তিনি মধুখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোন্দারদিয়া গ্রামের আনসারউদ্দিন সেখের ছেলে।
নিহত মালেকের ছেলে শহিদুল ইসলাম বলেন, আমার বাবা বুধবার সন্ধ্যায় রিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। বৃহস্পতিবার সকালে উপজেলার রায়পুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ব্যাসদি এলাকায় পুকুর পাড়ে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশে খবর দেয়। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ব্যাটারিচালিত রিকশাটি ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে ফেলে গেছে। মধুখালী থানা ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
