বানারীপাড়ায় গাঁজাসহ আটক ১

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩১

বানারীপাড়ার সদর ইউনিয়নের জম্বুদ্বীপ গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে এক কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে বরিশাল ডিবি টিম। আটককৃত হচ্ছে মো. মাসুম ফরাজি। গোপন খবরের ভিত্তিতে বরিশাল ডিবির ওসি আব্দুল রাজ্জাক মোল্লার নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়।

ডিবি পুলিশের এসআই বেলায়েত হোসেন জানান, গাঁজাসহ আটক ব্যক্তিকে বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।