গোবিন্দগঞ্জে হামলায় এক ব্যক্তির মৃত্যু

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩২

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চোখে টর্চ লাইটের আলো মারাকে কেন্দ্র্র করে প্রতিপক্ষের হামলায় মেজবাউল ইসলাম (৫২) নামের এক ব্যক্তির প্রাণ গেছে। বুধবার রাতে উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মেজরাইল ইসলাম ঐ এলাকার গেন্দেলা শেখের ছেলে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আলমগীর কবির রতন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গোবিন্দগঞ্জ থানার ওসি এ কে এম মেহেদী হাসান জানান, খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।