ক্যাপসন নিউজ

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৩৪

পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের সভাপতিত্বে সম্প্রতি অনলাইন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. আব্দুছ ছালাম আজাদ, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও শামস উল ইসলাম, রূপালী ব্যাংকের এমডি ও সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর এমডি মো. আবুল হোসেন, পদ্মা ব্যাংকের এমডি ও সিইও মো. এহসান খসরু অংশ নেন

০০০

সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের ট্র্যাংক রোড উপশাখা ফেনী শহরে গতকাল উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যরা উপস্থিত ছিলেন