চবি সংবাদদাতা
বুধবার সন্ধ্যায় গাঁজা সেবনকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক আলাওল হলের ৪২২ নম্বর রুম থেকে ছয় শিক্ষার্থীকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন— আব্দুল মুকিব, মহিউদ্দিন জালাল, সাইফ সিয়াম, জিসান বড়ুয়া, মোঃ সানি ও শামীম আহসান।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ওসি মোঃ আক্তারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় আলাওল হল থেকে ওই ছয় শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদের হাটহাজারি থানায় পাঠানো হয়েছে।
