ঘিওরে ক্ষুদ্র ব্যবসায়ীরা পেলেন প্রণোদনা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৭

 ‘এসেছে পল্লির শুভদিন বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ’—এই স্লোগানকে সামনে রেখে বিআরডিবি, ঘিওর উপজেলার পক্ষ থেকে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত পল্লি উদ্যোক্তাদের মধ্যে প্রণোদনা প্যাকেজের আওতায় স্বল্পসুদে ঋণ বিতরণ করা হয়। গতকাল দুপুরে উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীঘোষিত ঘিওর বাজারের ক্ষুদ্র চার উদ্যোক্তাকে ১ লাখ টাকা করে চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. হাবিবুর রহমান হাবিব। বক্তব্য রাখেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোসাম্মত্ তাসলিমা মমতাজ, সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।