গাজীপুরে পল্লী বিদ্যুত্ সমিতির উদ্যোগে দুস্থদের খাদ্যসহায়তা

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৭

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের পরিকল্পনায় গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর উদ্যোগে ১২৫০ দুস্থ পরিবারকে খাদ্যসহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল হাতিয়াব এলাকায় গাজীপুর পল্লী বিদ্যুত্ সমিতি-১ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী যুবরাজ চন্দ্র পাল এ কার্যক্রমের উদ্বোধন করেন। পরে তিনি ডিজিএম কারিগরি জাহিদুল ইসলামসহ অন্য কর্মকর্তাদের নিয়ে হেঁটে দুস্থ ও অসহায় মানুষের ৫০টি বাড়িতে গিয়ে এসব খাদ্যসহায়তা পৌঁছে দেন।  যুবরাজ চন্দ্র পাল জানান, প্রথম দিনে সালনা বাজার, কাথোরা, উত্তর সালনা, দক্ষিণ সালনা, ভাওরাইদ, হাতিয়াব, তেলিপাড়া এলাকায় ৫০টি পরিবারকে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া হয়। ছয়টি জোনাল অফিসের মাধ্যমে পর্যায়ক্রমে এ সহায়তা  দেওয়া  হবে।