তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতের উপ-হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত্

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৮

বাংলাদেশে সদ্যনিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার ড. বিনয় জর্জ গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন। মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এ সময় উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী এ সময় উপ-হাইকমিশনারকে বাংলাদেশে স্বাগত জানান এবং এখানে অবস্থানকালে পূর্ণ সহযোগিতার কথা ব্যক্ত করেন। ড. হাছান মাহমুদ এবং ড. বিনয় জর্জ দুই দেশের মধ্যে যোগাযোগ, চলচ্চিত্র নির্মাণসহ সাংস্কৃতিক সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার বিষয়ে একমত প্রকাশ করেন।