বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৮

সাভারে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে প্রায় ২১ কেজি গাঁজা, তিনটি মোবাইলফোন ও মাদক বিক্রির তিন হাজার ৮২ টাকা উদ্ধার করা হয়। বুধবার রাতে সাভারের নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র্যাব। গেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জের অসীম আলী, আপন ইসলাম ও মো. দেলোয়ার হোসেন।

র্যাব-৪ জানায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে আসছে। সেসব অবৈধ মাদকদ্রব্য অভিনব কায়দায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে আসছিল। র্যাব-৪, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।