সুনিল জয়ধরের আজ ১৫তম মৃত্যুবার্ষিকী

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৯

টুঙ্গিপাড়ার স্বর্গীয় রাজকুমার জয়ধরের ছেলে সুনিল জয়ধরের আজ ১৫তম মৃত্যুবার্ষিকী। ২০০৬ সালের ১৩ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। করোনা পরিস্থিতির কারণে ঢাকার সিদ্ধেশ্বরী কালীমন্দিরে স্বল্প পরিসরে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করা হবে। পরিবারের পক্ষ থেকে প্রয়াত সুনিল জয়ধরের আত্মার শান্তি কামনার জন্য সকল আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন তার কন্যা লাবণী রানী জয়ধর (লক্ষ্মী), পুত্র সুভাষ জয়ধর, শ্যামল কান্তি জয়ধর ও তাপস জয়ধর।