আবশ্যক

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২১:৫৯

আবশ্যক: জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ মোতাবেক রামগাঁ সাহাপুর (আরএস) উচ্চ বিদ্যালয়, ডাকঘর-রামগাঁ, উপজেলা: নিয়ামতপুর, জেলা: নওগাঁ এর জন্য ০১ জন আয়া ও ০১ জন অফিস সহায়ক আবশ্যক। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। —প্রধান শিক্ষক।              সিকে-৭৫৭

আবশ্যক (২য় বার): ২০২১ সালের পরিপত্র ও সরকারি বিধিমোতাবেক রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ডাকঘরঃ রাজাপুর, উপজেলাঃ রাজাপুর, জেলাঃ ঝালকাঠির জন্যে নিম্নেবর্ণিত শূন্য ও সৃষ্টপদসমূহে নিয়োগ দেয়া হবে। (১) কম্পিউটার ল্যাব-অপারেটর, (২) নৈশপ্রহরী, (৩) আয়া, (৪) অফিস সহায়ক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ (পনের) দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন। পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।—প্রধান শিক্ষক, ০১৭১৫১৪৪৮১৬।          সিকে-৭৫৯

আবশ্যক: অনলাইন বিজনেসে মাল বিক্রয়ের জন্য একজন পুরুষ/মহিলা কম্পিউটারে দক্ষ লোকের প্রয়োজন। সিবিসহ যোগাযোগ: শেকশান-১১, ব্লক-সি, এভিনিউ-৫, লাইন ১৯/বাসা ৭, মিরপুর, ঢাকা।             সিকে-৭৫৩

আবশ্যক: কাজীপাড়া ছিদ্দীকিয়া ফাযিল মাদ্রাসা, কাফরুল, ঢাকা-১২১৬ এর জন্য সরকারি বিধি মোতাবেক শূন্যপদে একজন দক্ষ ও অভিজ্ঞ অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর নিয়োগ করা হইবে। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করার শেষ তারিখ ৩১/০৮/২০২১খ্রিঃ। —সভাপতি।   সিকে-৭৫২

আবশ্যক: শূন্যপদে একজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন নৈশপ্রহরী আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা জে. এস. সি/জে. ডি. সি/সমমান। বয়স অনূর্ধ্ব ৩৫ বছর (সমপদে ইনডেক্সধারীদের জন্য শিথিলযোগ্য)। প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে আবেদন করুন। প্রধান শিক্ষক। খাইলকুর বাদশাহ্ মিয়া অগ্রণী বিদ্যালয়, ৩৮ নং ওয়ার্ড, গাজীপুর মহানগর। সিএম-৪২২

আবশ্যক:বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা সংক্রান্ত কাজে অভিজ্ঞ, গ্রাজুয়েট/মাস্টার্স অনূর্ধ্ব ৩০ বছর বেশ কয়েকজন স্টুডেন্ট কাউন্সিলর (মহিলা) আবশ্যক। যোগাযোগ: ২২/০৮/২১-এর মধ্যে লিংকনস বাংলাদেশ ৮০/এ/১ মালিবাগ মোড়, ঢাকা। ০২-৮৩৩২৪৭২, ০১৭৫৪৫৮০৫১৬।           সিএম-৪২৫

আবশ্যক: সেন্ট্রাল হসিপটালে জরুরি ভিত্তিতে কিছুসংখ্যক সিকিউরিটি সুপারভাইজার ও সিকিউরিটি গার্ড নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীগণকে আগামী ২৫/০৮/২০২১ তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্তসহ সদ্য তোলা এক কপি রঙিন ছবি, জাতীয়পরিচয়পত্র, অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে পাঠানো বা সরাসরি দেওয়ার জন্য অনুরোধ করা হলো। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। মানবসম্পদ বিভাগ, সেন্ট্রাল হসিপটাল লি. বাড়ী-০২, রোড-০৫, গ্রীনরোড, ধানমন্ডি, ঢাকা-১২০৫।       সিএম-৪২৭