মাদারগঞ্জ-সারিয়াকান্দি খেয়া ঘাটে যমুনায় সি ট্রাক ফেরি চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার ( ১২ আগষ্ট) মাদারগঞ্জের জামথল ফেরিঘাটে ফেরী সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
চালু হওয়া এসব সি-ট্রাক ফেরিতে একশ যাত্রীর বসার আসন রয়েছে। এছাড়া কার, মাইক্রোবাস, মিনি ট্রাক পারাপার করতে পারবে। যমুনা নদীর এ পথ পাড়ি দিতে ৪৫ মিনিট সময় লাগবে। বৃহত্তর ময়মনসিংহ জেলার সাথে বগুড়া জেলার যাতায়াত ব্যবস্থা সহজ হল।
উদ্বোধন শেষে জামথল ঘাট থেকে ফেরি দুপুর আড়াইটায় সারিয়াকান্দি উপজেলার কালিতলা ঘাটে পৌঁছায়।
স্থানীয়রা জানান, মাদারগঞ্জ-সারিয়াকান্দি পথে ফেরি চালু হওয়ায় উত্তরাঞ্চলের সাথে বৃহত্তর ময়মনসিংহ ছাড়াও রাজধানী ঢাকায় বিকল্প যাতায়াত সেতুবন্ধন তৈরি হলে। পাশাপাশি যমুনা সেতুর ওপর চাপ কমবে। যমুনায় ফেরি সার্ভিস শুভ উদ্বোধনে দুই পাড়ের মানুষের মধ্যে খুশির আমেজ ছড়িয়ে পড়ছে।
মত বিনিময় সভায় সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান এমপি এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ড পাট প্রতিমন্ত্রী আলহাজ্ব মির্জা আজম এমপি, বিআই ডব্লিউটির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ তাজুল ইসলাম, বিআইডব্লিউটিসির কমডোর গোলাম সাদেকসহ আরো অনেকেই।
ইত্তেফাক/আরকে
