বাঁশখালী কয়লাবিদ্যুত্ কেন্দ্রে নিখোঁজ চীনা নাগরিকের লাশ উদ্ধার

আপডেট : ১২ আগস্ট ২০২১, ২২:৩৭

বাঁশখালীতে নির্মাণাধীন কয়লা বিদ্যুেকন্দ্রে জি কিন কুংওয়েন (৪৮) নামে নিখোঁজ হওয়া এক চীনা শ্রমিকের মৃতদেহ গতকাল বৃহস্পতিবার সকালে উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কয়লাবিদ্যুত্ প্রকল্পের দক্ষিণাংশে একটি জলাশয়ে তার লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করার বিষয়টি নিশ্চিত্ করেন বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার আকতার হোসেন। বুধবার তিনি নিখোঁজ হন।

এস এস পাওয়ার প্ল্যান্টের প্রধান সমন্বয়ক ফারুক আহমেদ বলেন, ‘সকালে প্রকল্প এলাকার পাশে জলাশয় থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার রহস্য এখনো জানতে পারিনি। এ বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীর তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে বলে জানান তিনি।’

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. সফিউল কবীর জানান, ‘নিখোঁজ চিনা শ্রমিকের ভাসমান লাশটি প্রকল্প এলাকার পাশে একটি জলাশয় থেকে উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশটি চমেকে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঠিক তদন্তে পুলিশ অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।’ গত বুধবার সকালে ঐ চীনা শ্রমিক পাইপলাইনের কাজে গিয়েছিলেন। সকাল সাড়ে ১০টায় বিদ্যুেকন্দ্রের এক নিরাপত্তা কর্মী তাকে মাছ ধরতে দেখে ডেকে উপরে নিয়ে এসেছিলেন। এ সময় পাইপলাইনের কাজ শুরু করেন তিনি। এর পর তাকে আর কেউ বিদ্যুেকন্দ্রে দেখেননি। খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে বাঁশখালী থানায় একটি নিখোঁজের ডায়েরি করা হয়েছিল।