বিনোদন রিপোর্ট
আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ফাগুন হাওয়ায়। এটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। চলচ্চিত্রটিকে ঘিরে চলছে জোর প্রচারণা। প্রচারণার অংশ হিসেবে ফাগুন হাওয়ায় টিম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দেখতে মিরপুর স্টেডিয়ামে গিয়েছিল ৬ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায়।
৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় ছিল বিপিএলের ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ উপভোগ করতে নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, সাজু খাদেম উপস্থিত হয়েছিলেন। স্টেডিয়াম এবং টিভিপর্দার দর্শকরা তাদের প্রিয় তারকাদের দেখে চমকে গিয়েছেন। রওনক হাসান তার ফেসবুক অ্যাকাউন্টে স্টেডিয়ামে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘বিপিএলের মাঠে ফাগুন হাওয়ায় টিম...।’
