অবশেষে হকি খেলোয়াড়দের দলবদলের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯-২৩ সেপ্টেম্বর হকি খেলোয়াড়দের দলবদলের কথা জানিয়েছে হকি ফেডারেশন। গতকাল হকি লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, দলবদলের পর ১২ অক্টোবর ক্লাব কাপ হকি শুরু হবে। এই টুর্নামেন্ট শেষ হলে প্রিমিয়ার হকি লিগ শুরু হবে। তবে লিগ শুরুর তারিখ ঘোষণা করা হয়নি। লিগ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে এবারের মৌসুমে সাত জন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে পারবে এবং মাঠে নামতে পারবে চার জন। পাঁচ জন সার্ভিসেস খেলোয়াড় দলে নেওয়া যাবে। বিকেএসপির খেলোয়াড় নেওয়া যাবে চার জন।
২০১৮ সালে শেষ বার প্রিমিয়ার হকি লিগ হয়েছিল। এর পর নানা ঘটনায় লিগ আলোর মুখ দেখেনি। অনেক অপেক্ষার পর হকি লিগের দলবদল ঘোষণায় হকিতে আবার প্রাণ ফিরে আসবে বলে মনে করছেন খেলোয়াড়রা।
