সামাজিক প্রতিরোধ কমিটি

অভিনেত্রী ও কয়েক জন মডেল নারী গ্রেফতারে উদ্বেগ

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০০:১৮

দেশের চলচ্চিত্র অভিনেত্রী ও কয়েক জন মডেল নারীকে গ্রেফতারের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ৬৭টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম ‘সামাজিক প্রতিরোধ কমিটি’র নেতৃবৃন্দ। গতকাল এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর বিস্ময়, উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, অভিনেত্রী ও মডেল শিল্পীসহ কয়েকজন নারীর ঘরে মাদক রাখা, বাড়িতে পার্টি দেওয়া ও অন্যান্য এ ধরনের অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতারি পরোয়ানা ছাড়াই তাদের গ্রেফতার করে। যা কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার হয়। সামাজিক প্রতিরোধ কমিটির পক্ষে-বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, অর্থ, বিত্ত ও ক্ষমতার মাধ্যমে সমাজে যে সামাজিক অবক্ষয় ও অনাচার সৃষ্টি হয়েছে, সেখানে নারী ও কন্যাদের ব্যবহার করার প্রবণতা রয়েছে। এই প্রবণতার নিষ্ঠুর ও ভয়ংকর প্রতিফলন সম্প্রতি এই ঘটনাগুলো।

সামাজিক প্রতিরোধ কমিটির সংগঠনগুলো হচ্ছে—বাংলাদেশ মহিলা পরিষদ, আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, উইমেন ফর উইমেন, কেয়ার বাংলাদেশ, কর্মজীবী নারী, জাতীয় শ্রমিক জোট, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, আইইডি, জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করি, মানুষের জন্য ফাউন্ডেশন, ঢাকা ওয়াইডব্লিউসিএ, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, অক্সফাম জিবি, অ্যাকশন এইড বাংলাদেশ, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, আওয়াজ ফাউন্ডেশন, প্রিপ ট্রাস্ট, এডিডি বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, গণসাক্ষরতা অভিযান, নাগরিক উদ্যোগ, প্রতিবন্ধী নারীদের জাতীয় পরিষদ, সারি, বাউশি, পাক্ষিক অনন্যা, এসিডি রাজশাহী, ব্রতী, নারী মৈত্রী, ওয়েভ ফাউন্ডেশন, ইক্যুয়িটি অ্যান্ড জাস্টিস ওয়ার্কিং গ্রুপ, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র, নারী উদ্যোগ কেন্দ্র, জাতীয় নারী শ্রমিক জোট, সম্মিলিত সামাজিক আন্দোলন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, জাতীয় নারী জোট, শক্তি ফাউন্ডেশন, বিপিডব্লিউ ক্লাব, উদীচী শিল্পীগোষ্ঠী, অ্যাসিড সারভাইভার্স ফাউন্ডেশন, নারী মুক্তি সংসদ, সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্র, ডিআরআরএ, জাতীয় প্রতিবন্ধী ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ ফেডারেশন  অব ইউনিভার্সিটি উইমেন, সরেপটেমিস্ট ইন্টারন্যাশন্যাল ক্লাব, ঢাকা, আরডিআর এস, বিল্স, এডাব, এসডিএস জয়পুরহাট, এফপিএবি, ওয়াইডাব্লিউসিএ অব বাংলাদেশ, দলিত নারী ফোরাম, দীপ্ত এ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট, অপরাজেয় বাংলাদেশ, ব্লাস্ট, টার্নিং পয়েন্ট, সেন্টার ফর মেন অ্যান্ড মেসকুলিনিটিজ স্টাডিস, সেভ দ্য চিলড্রেন, অভিযান, আদিবাসী নারী নেটওয়ার্ক।