আজ আন্তর্জাতিক ভার্চুয়াল বিতর্ক উত্সবের উদ্বোধন। ‘ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’ (এনডিএফ বিডি) ও আলেশা হোল্ডিংস লিমিটেড দুই দিনব্যাপী এই উত্সবের আয়োজন করেছে। বাংলাদেশসহ বিশ্বের ৩৫টি দেশের সহস্রাধিক বিতার্কিকের অংশগ্রহণে দেশে প্রথমবারের মতো এই উত্সব শুরু হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকতে সম্মতি জ্ঞাপন করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। বিশেষ অতিথি থাকবেন ইমপ্রেস টেলিফিল্মস লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এছাড়া বিশিষ্ট অর্থনীতিবিদ, সমাজকর্মী, নিউ ইয়র্ক জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) মানব উন্নয়ন প্রতিবেদন কার্যালয়ের সাবেক পরিচালক অধ্যাপক সেলিম জাহান, বাংলাদেশের বিতর্ক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব ডিইউডিএসের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিয়ামত ইলাহী। স্বাগত বক্তব্য রাখবেন আন্তর্জাতিক বিতর্ক উত্সবের আহ্বায়ক আশিকুর রহমান আকাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এনডিএফ বিডির চেয়ারম্যান এ কে এম শোয়েব। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।
