চিকিত্সা নিতে ভারত গেলেন জাপা নেতা হাসান মঞ্জুর

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০০:২০

জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য, নোয়াখালী সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, হাসান মঞ্জুর উন্নত চিকিত্সার জন্য ভারতে গিয়েছেন। তিনি চেন্নাইয়ের অ্যাপোলে হাসপাতালে ডাক্তার রবার্ট মাওয়ের অধীনে চিকিত্সা নিবেন। হাসান মঞ্জুর তার আশু রোগমুক্তি কামনায় সেনবাগের ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক, শ্রমজীবীসহ তার নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।