জার্মানিতে টিকার পরিবর্তে স্যালাইন পুশ এক নার্সের

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০০:৩৫

জার্মানির উত্তরাঞ্চলের ফ্রিসল্যান্ডে একটি টিকা কেন্দ্রে একজন নার্স করোনা টিকার পরিবর্তে স্যালাইন পুশ করেছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। এজন্য ৮ হাজার ৫৫৭ জন নাগরিককে আবার টিকা দেওয়ার আহŸান জানানো হয়েছে। ৩ হাজার ৬০০ জন টিকা নেওয়ার বিষয়ে আবার আবেদন করেছেন। পুলিশ নার্সের এই কাÐের বিষয়ে তদন্ত করছে। স্যালাইন পুশ করা অনেকের বয়স ৭০ বছরেরর উপরে। গত এপ্রিলে নার্স স্বীকার করেন যে, তিনি ছয়জনকে স্যালাইন পুশ করেছিলেন। কারণ ভ্যাকসিনের ভায়াল তার হাত থেকে ফ্লোরে পড়ে গিয়েছিল। তবে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে যে, আরো অনেককেই স্যালাইন পুশ করা হয়েছিল। -বিবিসি