‘কোভিড-১৯ সংক্রমণ রোধে ঢাকার বাড্ডা আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়, তেজগাঁওয়ে নাক কান গলা ইনস্টিটিউটসহ সিটিজেন ক্যাবলস্ লিমিটেডের পক্ষে বিভিন্ন টিকাদান কেন্দ্রে মাস্ক বিতরণ করা হয়। সিটিজেন ক্যাবলস্, সিটিজেন মিটার উত্পাদনকারী প্রতিষ্ঠান মাদককে না বলুন, ডাস্টবিনে ময়লা ফেলুনসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সিটিজেন ক্যাবলস্ লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর পক্ষে কার্যক্রমে অংশগ্রহণ করেন।
মাস্ক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিফ অব অপারেশন মাহিন আফরোজ শিঞ্জন, জেনারেল ম্যানেজার মো. আব্দুর রাজ্জাক, এজিএম এ কে এম জুবায়ের আকন্দ, লিগ্যাল অ্যাডভাইজার এ কে এম জাহাঙ্গীর আলম, সিনিয়র ম্যানেজার মো. আব্দুল হামিদ, এইচআর খালেদা আফরোজ তৃনা প্রমুখ। —প্রেস বিজ্ঞপ্তি
