চিত্রনায়িকা একার জামিন নামঞ্জুর

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ০০:৪১

গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সাঈদের আদালত এই আদেশ দেন। আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা এ তথ্য নিশ্চিত করেছে। গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবির জামিনের জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামি একার জামিন আবেদন নামঞ্জুর করে।