মমেক হাসপাতালে করোনা ও উপসর্গে আরও ১৬ জনের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১০:৫২

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্তে ৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে মারা যান ১০ জন। 

মৃতদের মধ্যে ময়মনসিংহে ১৩ জন, নেত্রকোনা, গাজীপুরের ও পাবনার ১ জন করে রয়েছেন।

করোনা আক্রান্তে মৃতরা হলেন-ময়মনসিংহ সদরের সুখরঞ্জন (৬৫), আব্দুল সালাম (৭৫), মুক্তাগাছা উপজেলার মমতা বেগম (৪৫), ফুলবাড়িয়া উপজেলার হাসিনা (৬০), নেত্রকোনার দুর্গাপুর উপজেলার আয়েশা (৬৫) এবং পাবনা সদরের অন্তিমা সরকার (৬৫)। 

এছাড়াও উপসর্গ নিয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের হাসিনা খাতুন (৬৫), মফিজুল ইসলাম (৬০), তারাকান্দা উপজেলার ইস্রফিল (৫৫), গফরগাও উপজেলার রানুজা আক্তার (৫০), সোহরাব (৮০), ফুলবাড়িয়া উপজেলার আজিজুল হক (৯০), ধোবাউড়া উপজেলার মমেনা (৪০), গৌরীপুর উপজেলার হযরত আলী (৫৪), ভালুকা উপজেলার শাহনাজ জামান (৪৫) ও গাজীপুর শ্রীপুরের রোকসানা (৫৫)।

বরিশালে করোনায় ও উপসর্গে আরও ১৪ জনের মৃত্যু 

ছবি: সংগৃহীত


এ তথ্য নিশ্চিত করে করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৫২ জন ভর্তিসহ এখন পর্যন্ত ৩৯৬ জন এবং আইসিউতে ২২ জন চিকিৎসাধীন আছেন। সুস্থ হয়েছেন ৬০ জন।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭১ টি নমুনা পরীক্ষায় আরও ১৮২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১৬.৯৯ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ১৮ হাজার ৮৫৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৮৭৯ জন।

ইত্তেফাক/এএএম