চট্টগ্রামে করোনায় আরও ৮ জনের মৃত্যু

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৪:১৯

চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও  ৮ জনের মৃত্যু হয়েছে। আর নতুন ৬১৬ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ২৪ দশমিক ১৮ শতাংশ। একই সময়ে আরোগ্য লাভ করে ৫৬১ জন।

শুক্রবার (১৩ আগস্ট) সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ ২৪ ঘণ্টার রিপোর্টে এসব তথ্য জানানো হয়েছে।

রামেক করোনা ইউনিটে একদিনে আরও ১৩ জনের মৃত্যু 

রিপোর্টে দেখা যায়, এন্টিজেন টেস্ট, কক্সবাজার মেডিকেল কলেজ এবং চট্টগ্রামের দশটি ল্যাবে গতকাল বৃহস্পতিবার ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৬১৬ জন পজিটিভ শনাক্ত হন। এনিয়ে জেলায় করোনাভাইরাসে মোট সংক্রমিতের সংখ্যা এখন ৯৩ হাজার ৮৮৪ জনে এসে দাঁড়ালো।

সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল করোনায় শহরের তিন ও গ্রামের ৫ রোগীর মৃত্যু হয়। ফলে মৃতের সংখ্যা এখন ১ হাজার ১১১ জন।

সুস্থতার ছাড়পত্র পেয়েছেন নতুন ৫৬১ জন। জেলায় মোট আরোগ্য লাভকারীর সংখ্যা ৬০ হাজার ৩৪১ জনে উন্নীত হয়েছে।

ইত্তেফাক/এমআর