মালপাসকে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে বেছে নিলেন ট্রাম্প

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৬

বিবিসি

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বব্যাংকের প্রধান হিসেবে ডেভিড মালপাসের নাম প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মালপাস বর্তমানে যুক্তরাষ্ট্রের ট্রেজারি আন্ডার সেক্রেটারি ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।  বহু বছর ধরে রিপাবলিকান রাজনীতির সঙ্গে জড়িত মালপাস। ৬২ বছর বয়সী এই ব্যক্তি ট্রাম্পের প্রতি দারুণ অনুগত। ট্রাম্পের এই মনোনয়ন কিছুটা বিতর্কের ঝড় তুলেছে। মালপাস যদি বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন, তবে সংস্থাটির ওপর প্রভাব বজায় রাখতে সফল হবেন ট্রাম্প, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। বিশ্বের দরিদ্রতম দেশগুলোয় বিশ্বব্যাংকের ঋণের প্রবাহ কমিয়ে দিতে বরাবরই চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প।  ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মালপাসের ব্যাপক প্রশংসা করে ট্রাম্প বলেন, দীর্ঘদিন ধরেই বিশ্বব্যাংকের কাজের জবাবদিহিতার একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন মালপাস।