দশম শ্রেণির পড়াশোনা:রসায়ন

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:৩৯

মো. সাইদুর রহমান সিজান   

শিক্ষার্থী, দশম শ্রেণি

নর্থল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, গাইবান্ধা

গতকালের পর

প্রশ্ন-১৪। যোজনী কাকে বলে?

উত্তর:কোনো মৌলের অন্য মৌলের সাথে সংযুক্ত হওয়ার সামর্থ্যকে ঐ মৌলের যোজনী বলে।

প্রশ্ন-১৫। ধাতব বন্ধন কী?

উত্তর:ধাতব পরমাণুসমূহ যে আর্কষণ বল দ্বারা পরস্পরের সাথে আবদ্ধ থাকে তাকে ধাতব বন্ধন বলে।

প্রশ্ন-১৬। খাবার লবণের সংকেত কী।

উত্তর:খাবার লবণের সংকেত হলো NaCl (সোডিয়াম ক্লোরাইড)।

প্রশ্ন-১৭। যে শক্তির বলে অণুতে পরমাণুগুলো যুক্ত থাকে তাকে কী বলে?

উত্তর:যে শক্তি বলে অণুতে পরমাণুগুলো যুক্ত থাকে তাকে বন্ধন শক্তি বলে।

প্রশ্ন-১৮। সালফিউরিক এসিডের একটি অণুতে কয়টি পরমাণু  থাকে?

উত্তর:সালফিউরিক এসিড (H2SO4) এর একটি অণুতে মোট সাতটি পরমাণু থাকে।

প্রশ্ন-১৯। নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টি?

উত্তর:নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা ৬টি।

প্রশ্ন-২০। আর্গন মৌলের M শেলে কয়টি ইলেকট্রন থাকে?

উত্তর:আর্গন মৌলের M শেলে ৮টি ইলেকট্রন থাকে।

প্রশ্ন-২১। সাধারণত সর্ববহিস্থস্তরে ১, ২ বা ৩ টি ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলো কোন প্রকৃতির হয়?

উত্তর:সর্ববহিস্থস্তরে ১, ২ বা ৩ টি ইলেকট্রন বিশিষ্ট মৌলগুলো সাধারণত ধাতু।