গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আদ্যোপান্ত

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:৪০

জিএম ইমরান, শাবিপ্রবি

গত বুধবারের পর

বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য আপনাকে পড়ার গতি ও পরিধি অনেক বাড়াতে হবে। সারাদেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। পাঠগুলোর গুরুত্বপূর্ণ Word গুলোর Synonym, Antonym, Spellings এবং এদের সঠিক ব্যবহার জানতে হবে। Memorizing এর জন্য Synonym, Antonym, preposition, Group verbs, Phrase & Idioms, Translation ও Spelling পড়তে হবে।

Grammatical-এর জন্য Right forms of Verbs, Subject Verb Agreements, Conditional sentences, Causative & Subjunctive, Use of Modal Auxiliaries, Articles, Use of pronouns এবং Noun.  এই টপিকগুলোকে ভালোভাবে আয়ত্ত আনতে পারলে  ইংরেজিতে সর্বোচ্চ নম্বর পাওয়া সম্ভব।

ইউনিট-বি এবং ইউনিট-সি

মানবিক ও বাণিজ্য বিভাগে গুচ্ছ পদ্ধতিতে চান্স পেতে হলে ইংরেজিকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে। টেক্সটবইয়ের পাঠে প্রত্যেক Vocabulary-এর Synonym, Antonyms, spellings,Word গুলোর ব্যবহারের উপর একদম ভালো আইডিয়া রাখতে হবে। ইংরেজিতে মানবিক বিভাগে-৩৫ এবং বাণিজ্য বিভাগে-১২ এর মধ্যে সর্বোচ্চ নম্বর পেতে হলে কিছু টপিকগুলোর উপর দক্ষ হতে হবে তাহলো:

Memorizing এর ক্ষেত্রে Phrase & Idioms, Spellings, Sznonym, Antonym, Preposition, Translation, group verbs, Analogy এবং Comprehension।

Grammatical এর ক্ষেত্রে Conditional sentence, Subjunctive, Causative, Right form of verbs, Subject Verb Agreements, Rules of pronouns এবং parallel structures এছাড়াও Noun, Adjective, Adverb এর ব্যবহার জানতে হবে।

                পরের অংশ আগামীকাল