মেনান্থাসি পরিবারের মায়াভরা একটি জলজ উদ্ভিদের নাম চাঁদমালা। ৫ থেকে ৮ সেন্টিমিটার চওড়া, বোঁটা প্রায় ৪ সেন্টিমিটার, উপর মসৃণ, নিচে প্রকট শিরাজাল। এরা বাংলাদেশ ও ভারতের স্থানীয় উদ্ভিদ। স্থির জলাশয়ে এই উদ্ভিদ দেখা যায়। সাধারণত পানি জমে থাকে এমন কোনো খানাখন্দ, জলাশয়, ধানখেত, পাটখেত বা পুকুরের কিনারেও জন্মাতে দেখা যায়। পানিতে ভাসমান থাকে এই জলজ উদ্ভিদটি। মাটির সঙ্গে এর শেকড় যুক্ত থাকে। লতানো এই জলজ উদ্ভিদের গাঁট থেকে শেকড় গজায়। গোলাকার পাতা। ছোট ছোট শাদা ফুল ফোটে। দেখতে চমত্কার মায়াবী এই ফুল। এই ফুলে পাঁচ পাপড়ি হয়। ফলের আকার গোল। গোলাকার পাতা পানিতে ভেসে থাকে। পানির ঢেউয়ের তালে পাতাগুলো দুলে ওঠে।
হাসনাত মোবারক
