আপনার রাশিফল

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ১৯:৫৫

১৪ আগস্ট ২০২১ খ্রিষ্টাব্দ, শনিবার

আজ ৩০ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৪ মহরম ১৪৪৩ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ সিংহ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ৩২ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি সিংহ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৫। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: রবি ও বুধ। আপনার শুভ সংখ্যা: ১ ও ৫। শুভ বার: রবি ও বুধ। শুভ রত্ন: রুবী ও পান্না। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভবান হতে পারেন। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। সকলের প্রতি বিনয়ী আচরণ করুন।                

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

কর্মস্থলে কর্তৃপক্ষের সঙ্গে কোনো মতানৈক্যে জড়াবেন না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শত্রুদের দুর্বল ভাববেন না। শারীরিক অসুস্থতাকে অবহেলা করা ঠিক হবে না।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মন ভালো থাকবে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

প্রয়োজনে ছোট ভাইবোনদের কাজে লাগাতে পারবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগে সুফল পেতে পারেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

দিনটি শুভ সম্ভাবনাময়। নিজের প্রভাব-প্রতিপত্তি বাড়তে পারে। মানসিক প্রশান্তি বজায় থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আইনগত ঝামেলা থেকে দূরে থাকুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে চিকিত্সকের পরামর্শ নিন। অকারণ ব্যয় পরিহার করুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত যোগাযোগে সুফল পাবেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

পিতৃস্বাস্থ্য ভালো যাবে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পাবলিক ইমেজ বৃদ্ধি পাবে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সিনিয়রদের আনুকূল্য পেতে পারেন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। জীবন ও জগত্ সম্পর্কে নতুন কোনো ধারণা পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে। কোনো  আশা পূরণ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। সামাজিক সংকট এড়িয়ে চলুন।