বিনোদন ডেস্ক
২০১৮ সালে মুক্তি পাওয়া সুপারহিট ও প্রশংসিত হলিউড সিনেমা ‘ভেনম’-এর পরবর্তী সিক্যুয়েল মুক্তির দিনক্ষণ গুণছিলেন দর্শকরা। তবে যারা টম হার্ডির অ্যান্টি-হিরো সিক্যুয়েল ‘ভেনম :লেট দ্য বি কার্নেজ’ দেখার অপেক্ষায় আছেন তাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ১ মাস পেছানো হচ্ছে সিনেমাটির মুক্তি। আগামী ১৫ অক্টোবর সিনোমটি মুক্তি কথা থাকলেও ১৫ সেপ্টম্বর মুক্তির কথা জানিয়েছে সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠান সনি মুভি স্টুডিও। উল্লেখ্য, প্রথমে সিনেমাটি গত জুন মাসে মুক্তি জন্য নির্ধারিত হয়েছিল, কিন্তু স্টুডিওর কর্তারা সেটা পিছিয়ে অক্টেবরে মুক্তির সিদ্ধান্ত নেয়। হলিউড স্টুডিওগুলো মহামারি চলাকালীন তাদের সময়সূচি পরিবর্তন করে চলেছে। এখন তারা শরত্কালে সিনেমা হল স্বাভাবিকভাবে চলার প্রত্যাশা করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড ১৯-এর ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার দর্শকদের আবার সিনেমা হলে ফিরতে দেবে কিন-না তা নিয়ে উদ্বেগ রয়েছে। ‘ভেনম:লেট দ্য বি কার্নেজ’ সিনেমাটিতে দেখা যাবে উডি হ্যারেলসনের ক্লেটাস কাসাদি ওরফে কার্নেজকে প্রধান খলনায়কের চরিত্রে। ২০১৮ সালের ‘ভেনম’-এর ঘটনার পরবর্তী গল্পটি এই সিক্যুয়েলে উঠে আসবে। উল্লেখ্য ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ভেনম’ বিশ্বব্যাপী সাড়া ফেলে এবং সুপার-ডুপার হিট সিনেমার তালিকায় নাম লেখায়। নানা আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ৮৫০ মিলিয়ন ডলারের বেশি আয় করে সিনেমাটি।
