ভেদরগঞ্জে গ্রামীণ সড়ক বেহাল

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪০

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের অধিকাংশ গ্রামীণ সড়ক বেহাল। ফলে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এ ইউনিয়নের বাসিন্দাদের। সরজমিনে দেখা যায়, ইউনিয়নের রাড়ী বাড়ি ব্রিজ থেকে মৃধাকান্দি পর্যন্ত প্রায় ২.৩ কিলোমিটার, সদুরহাট বেগমবিবি মসজিদ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার মাটির সড়ক এখন পর্যন্ত কোনো সংস্কার হয়নি। রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার বলেন, ইতিমধ্যে কয়েকটি সড়ক পাকাকরণ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকিগুলোও হয়ে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আল নাসীফ বলেন, সদুরহাট থেকে বেগমবিবি মসজিদ পর্যন্ত সড়কের টেন্ডার হয়েছে। আশাকরি শিগিগরই কাজ শুরু হবে।