রাজশাহীতে ফের ওয়ার্ড পর্যায়ে টিকাদান

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার ওয়ার্ড পর্যায়ে আজ শনিবার ও আগামী সোমবার মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া হবে। নগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪ কেন্দ্রে করোনার এই টিকা প্রদান করা হবে। এ তথ্য নিশ্চিত করে রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকতা ডা. এফ এ এম আঞ্জুমান আরা বেগম জানান, প্রথম ডোজের নিবন্ধতিরাই এই টিকা গ্রহণ করতে পারবেন। অন্যদিকে রাজশাহীর সির্ভিল সার্জন ডা. কাউয়ুম তালুকদার জানান, মডার্নার টিকা রাজশাহীতে চলে এসেছে। এই টিকা শুধু রাসিক এলাকায় দেওয়া হবে। ইতিমধ্যে রাসিকের পক্ষ থেকে টিকা গ্রহণ করা হয়েছে। রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা টিকা গ্রহণের সত্যতা নিশ্চিত করে জানান, রাজশাহী মহানগরীর ৩০টি ওয়ার্ডের ৮৪টি কেন্দ্রে ছয় দিনে দেড় লাখ মানুষকে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু মানুষের মধ্যে টিকাগ্রহণের অধিক আগ্রহের কারণে গত ৭ ও ৮ আগস্ট ৮৪টি কেন্দ্রে ৭৮ হাজার ৮৭৩ জনকে টিকা প্রদান করেই ওয়ার্ড পর্যায়ে করোনার গণটিকা প্রদান কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়। এরপর নগরীতে আগে থেকে চালু চারটি কেন্দ্রের টিকার মজুত শেষ হয়ে যাওয়ায় টিকাদান কার্যক্রম (প্রথম ডোজ) গত ১০ আগস্ট থেকে সাময়িক স্থগিত ঘোষণা করা হয়। সেই টিকা আবার ১৪ ও ১৬ আগস্ট দেওয়া হবে।