ভালুকায় ৩০ খাল উদ্ধারের দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ আগস্ট ২০২১, ২১:৪২

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ভালুকায় জীববৈচিত্র্য রক্ষা, কৃষি জমিতে সেচ সুবিধা নিশ্চিত ও বর্ষায় পানি নিষ্কাশনে প্রতিবন্ধকতা দূর করতে বেদখল হওয়া উপজেলার ৩০টি সরকারি খাল উদ্ধারের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ভালুকা আঞ্চলিক শাখা। শুক্রবার সকালে ভালুকা প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা মানববন্ধনে এ দাবি জানান। বাপার পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়। বাপা ভালুকা আঞ্চলিক শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ আশরাফুল হক জর্জের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু প্রমুখ।