ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফসলি জমি নষ্ট করে বালু উত্তোলনের সময় দুটি ড্রেজার মেশিন ও সরঞ্জামাদি জব্দ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকালে এগুলো জব্দ করা হয়। উপজেলার নাটঘর ইউনিয়নের ঋষিপাড়া এলাকার ফসলি জমি নষ্ট করে নাটঘর গ্রামের ঋষিপাড়ার বিশ্বজিত্ ও বড়হিত গ্রামের মলাই মিয়া দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী জমি থেকে দুইটি ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসাইন জানান, ড্রেজার মালিকরা পালিয়ে যান।
