হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক স্কুলছাত্রী। বৃহস্পতিবার বিকালে ঐ মেয়ের সঙ্গে বাঞ্ছারামপুর উপজেলার নতুন হাটি গ্রামের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়। তবে বর আসার আগেই বিয়ে বাড়িতে হাজির হন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বাল্যবিবাহ বন্ধ করে দেওয়া হয়। একইসঙ্গে কনেপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গ্রামবাসীর উপস্থিতিতে মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মেয়ে পক্ষের মুচলেকা আদায় করা হয়।
